logo
Advertisement

ইউনূসের মব বাহিনীর সেনাপতি আসিফ নজরুল: আনিস আলমগীর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ইউনূসের মব বাহিনীর সেনাপতি আসিফ নজরুল: আনিস আলমগীর

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাকে আসিফ নজরুলকে ‘ইউনূসের মব বাহিনীর সেনাপতি’ হিসেবে অভিহিত করেছেন সাংবাদিক ও বিশ্লেষক আনিস আলমগীর।

সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুলের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেন।

আনিস আলমগীর লিখেছেন, ‘ফেসবুক মেমোরি দেখাচ্ছে, আসিফ নজরুলের সঙ্গে আমার ফেসবুক বন্ধুত্বের ১৪ বছর পূর্ণ হয়েছে আজ। বাস্তবে আমাদের পরিচয় আশির দশকের শেষ দিকে, কিংবা নব্বইয়ের শুরুর দিক থেকে। তার লেখালেখি আমি পছন্দ করতাম এবং প্রকাশ্যেই প্রশংসা করেছি।’

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টা হওয়ার পর আসিফ নজরুলের চেহারা পুরোপুরি বদলে গেছে দাবি করে আনিস আলমগীর বলেন, ‘যে মানুষটি একসময় ইনক্লুসিভ সমাজ, মানবাধিকার নিয়ে কথা বলতেন—যার সঙ্গে বহু বিষয়ে আমার চিন্তার মিল ছিল এবং মতভেদের জায়গা খুবই সীমিত ছিল তিনি চরমভাবে হতাশ করেছেন।’

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাকে কথা বলার কারণে জেলে নেওয়ার পর তার নীরবতা আরও বেশি চোখে পড়েছে। তার সময়ে হাজার হাজার নিরপরাধ মানুষ ভুয়া মামলায় কারাগারে গেছেন, রাজনৈতিক বিশ্বাস আওয়ামী লীগ এইজন্য অমানবিক নির্যাতনের শিকার। তারা জামিন পেলে বিরোধিতা করেছেন। অথচ এখন তিনি সেই দায় অস্বীকার করছেন।’

তিনি আরও বলেন, ‘যেভাবে ড. ইউনূস এবং তার গোলামরা জাতিকে হতাশ করেছেন, আসিফ নজরুলও তেমনি ব্যক্তিগতভাবে আমাকে হতাশ করেছেন। ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন তিনি। এই দেশ এবং সমাজকে ঘৃণার সংস্কৃতিতে ভরিয়ে দেওয়ার জন্য বিশ্ব বাটপার ইউনূসের পরে আসিফ নজরুলের নাম লেখা থাকবে।’

সম্প্রতি বিবিসি বাংলাতে প্রচারিত এক সাক্ষাৎকার নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘গতকাল বিবিসি বাংলায় তার একটি সাক্ষাৎকার দেখলাম। ইউনূসের ১৮ মাসে তার যে চরিত্র দেখেছি, সেটারই ধারাবাহিকতা সেখানে আছে। মনে হয়েছে, মিথ্যা বলার কৌশল তিনি আরও শাণিত করেছেন। দুঃখজনকভাবে, সাক্ষাৎকার গ্রহণকারী কাদির কল্লোলও আমাকে হতাশ করেছে, তার ইমেজ নষ্ট করেছে। কারণ, সাক্ষাৎকারে আসিফ নজরুলকে যেন নির্বিঘ্নে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে, তার বক্তব্যের বিপরীতে কার্যকর কোনো পাল্টা প্রশ্ন ছিল না।’

সবশেষে আনিস আলমগীর বলেন, ‘আসিফ নজরুলের মতো মানুষদের ক্ষেত্রে কথার চেয়ে কাজই শেষ পর্যন্ত প্রকৃত চরিত্রের পরিচয় দেয়।’