বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

বিয়ে করেছেন টেলিভিশন অঙ্গনের আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব।
শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, ‘আজ আমাদের আকদ সম্পন্ন হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করব। তখন সবাইকে আমন্ত্রণ জানাব।’
নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন দীপ্তি চৌধুরী।
দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজিতে পিএইডি করেছেন।
