সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর
এশিয়া পোস্ট নিউজ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না।
এতে আরও বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা যাতে তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ স্কিমে প্রদত্ত নির্দেশনার বাইরেও প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ পায় ব্যাংক সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ ছাড়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সকল ব্যাংকিং কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও ফেসবুক পোস্টে বলা হয়।



