logo

ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে দেশব্যাপী বিজিবির তৎপরতা জোরদার

ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে দেশব্যাপী বিজিবির তৎপরতা জোরদার

ভোজ্য তেলের বাজারে অস্থিরতা রোধ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে দেশব্যাপী অভিযানিক ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে  (বিজিবি)। সীমান্ত এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় অবৈধ মজুত, কালোবাজারি ও পাচার প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিজিবির সদরদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নজরদারির অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার তারাবো কাজীপাড়া এলাকায় দুটি গুদামে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করা হয়, যা ৯টি ব্যারেলে অবৈধভাবে মজুত রাখা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজার থেকে খোলা তেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুত, বোতলজাত এবং ‘বন্ধন প্লাস’ ও ‘বিসমিল্লাহ’ নাম ব্যবহার করে বাজারজাত করার প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অভিযানে সংশ্লিষ্ট গুদাম সিলগালা করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও অবৈধ মজুত, পাচার ও বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।