logo

হয়রানিমূলক ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন

হয়রানিমূলক ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন

'রাজনৈতিক হয়রানিমূলক' এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‌শেখ হাসিনার আমলে ১৭ বছরের বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে যাচাই-বাছাই শেষে এসব মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, যে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল এবং যেগুলোতে পর্যাপ্ত প্রমাণ বা আইনি ভিত্তি নেই, সেসব মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।