logo
Advertisement

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেকপ্রদান অনুষ্ঠানে কথা বলছেন তারেক রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক থেকে নেওয়া

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেকপ্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যু ও জ্বালানি সমস্যা বৈশ্বিক, যার প্রভাব বাংলাদেশেও চলছে। এই সমস্যা সমাধানে সরকার চেষ্টা করছে। একই সঙ্গে সরকার দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের চেষ্টা করছে।

দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা অবৈধ কাজ ও অন্যায় করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসন এলাকার ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন তারেক রহমান। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।