সরকারের বড় সাফল্য, প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছে জনগণ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রেখেছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী জনগণের মাঝে থাকছেন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তার তোয়াক্কা করছেন না।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, দেশের মানুষের সেবা করার জন্যই তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমূলক কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই দায়িত্বভার গ্রহণ করেছেন।