নতুন পে-স্কেলে গ্রেড ভেদে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত বাড়ল

নতুন জাতীয় বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে। এতে সর্বোচ্চ বাড়ানো হয়েছে ১৪২ শতাংশ পর্যন্ত এবং সর্বনিম্ন বাড়ানো হয়েছে ১০০ শতাংশ। সর্বোচ্চ পদের মূল বেতন নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সর্বনিম্ব মূল বেতন হবে ২০ হাজার টাকা।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেতনকাঠামোর প্রজ্ঞাপন হলেও আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) তা প্রকাশিত হয়েছে। যা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ-২০২৬ নামে অভিহিত করা হয়েছে। গত ১ জুলাই থেকে এই নতুন বেতনস্কেল কার্যকর বলে গণ্য হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা। সেই বেতন বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এই গ্রেডে বেতন বেড়েছে ১০০ শতাংশ।
দ্বিতীয় গ্রেডের মূল বেতন ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা হয়েছে। বেড়েছে ১০০ শতাংশ।
তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা। বেড়েছে ১০০ শতাংশ।
চতুর্থ গ্রেডের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে।
পঞ্চম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৮৬ হাজার টাকা।
ষষ্ঠ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা হয়েছে।
সপ্তম গ্রেডের মূল বেতন ২৯ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ৫৮ হাজার টাকা হয়েছে।
অষ্টম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে বেতন বেড়ে হয়েছে ৪৬ হাজার টাকা।
নবম গ্রেডে ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা হয়েছে।
দশম গ্রেডের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হয়েছে।
১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা হয়েছে।
১২তম গ্রেডের মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা।
১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার টাকা।
১৪তম গ্রেডের মূল বেতন ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা হয়েছে।
১৫তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ হাজার ৮০০ টাকা।
১৬তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা হয়েছে।
১৭তম গ্রেডের মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।
১৮তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা হয়েছে।
১৯তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫০০ টাকা।
সর্বনিম্ন বা ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর। তবে কর্মচারীরা শুরুতেই বর্ধিত বেতনের পুরো অংশ পাবেন না।
প্রজ্ঞাপনে জানানো হয়, গত জুলাই থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত নবম থেকে ওপরের গ্রেডধারীরা পাবেন মূল বেতনের ৪০ শতাংশ। আর ২০তম থেকে দশম গ্রেড পর্যন্ত গ্রেডধারীরা পাবেন মূল বেতনের ৫০ শতাংশ।
এ ছাড়া আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ কার্যকর হবে।
এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামোয় নির্ধারিত বেতন পুরোপুরি কার্যকর হবে।


