logo

বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় সৌদি রাষ্ট্রদূতের

বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় সৌদি রাষ্ট্রদূতের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি।

বৃহস্পতিবার (২১ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত এ কথা জানান।

এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিশদ আলোচনা হয়।

রাষ্ট্রদূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে dnata-এর আগ্রহের কথা উল্লেখ করেন। জবাবে প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান, টার্মিনালটির ORAT কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হওয়ার পর এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করবে।

এ ছাড়া মন্ত্রী জানান, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধিতে সরকার সকল ধরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত।