ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২০১ জনে দাঁড়িয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৬৬ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় দুজন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
