logo

এশিয়া পোস্ট দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে: যুবদল সভাপতি

এশিয়া পোস্ট দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে: যুবদল সভাপতি
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি: এশিয়া পোস্ট

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এশিয়া পোস্ট দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে এই আশা রাখছি। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত।

সোমবার (১১ মে) এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন প্রত্যাশার কথা জানান তিনি।

তিনি বলেন, আরও আগে থেকেই আমি এশিয়া পোস্টের পেজ ফলো করছি। দ্রুত মিলিয়ন ফলোয়ার এখানে যুক্ত হয়েছেন। আমি আশা করছি, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যে নতুন ধারা শুরু হয়েছে, এই ধারাকে সমুন্নত রেখে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করবে এশিয়া পোস্ট।

যুবদল সভাপতি বলেন, রাজনৈতিক দল হিসেবে আশা করি সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমাদের দেখবেন, আমরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেব আপনাদের দেখি। এশিয়া পোস্ট দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমি এশিয়া পোস্টের সাফল্য কামনা করছি।

এর আগে, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতাকে আরও বেগবান করার প্রত্যয়ে সোমবার আনুষ্ঠানিক যাত্রা করে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।