logo

বিমানবন্দরে সাংবাদিকদের এড়িয়ে গেলেন বিমানমন্ত্রী

বিমানবন্দরে সাংবাদিকদের এড়িয়ে গেলেন বিমানমন্ত্রী
বিমানবন্দরে ক্ষতিগ্রস্থ কার্গো দেখছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে সাংবাদিকদরা তার জন্য অপেক্ষায় থাকলেও কোনো কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

শনিবার (৬ জুন) দুপুরে বিমানবন্দরের ৯ নম্বর গেটের এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্গো সেকশনের অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুরের দিকে বিমানবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টার বৈঠক করেন তিনি।

বিমানমন্ত্রী আগুনে পুড়ে যাওয়া কার্গো ভিলেজটি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী একটি রুদ্ধদ্বার বৈঠক করেন।

বৈঠক শেষ হওয়ার পর সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির বিবরণ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে মন্ত্রীর বক্তব্যের জন্য অপেক্ষা করছিলেন।

কিন্তু বৈঠক কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে, তাদের সম্পূর্ণ এড়িয়ে দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করেন মন্ত্রী।