বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন ৯ কবি সাহিত্যিক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ আটটি ক্যাটাগরিতে ৯ জন সাহিত্যিক, গবেষক ও লেখকের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নাম ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এ বছর কবিতায় পুরস্কার পেয়েছেন মোহন রায়হান। কথাসাহিত্যে নাসিমা আনিস এবং প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক নির্বাচিত হয়েছেন। শিশুসাহিত্যে পুরস্কার পাচ্ছেন হাসান হাফিজ। অনুবাদে সম্মাননা পাচ্ছেন আলী আহমদ।
গবেষণা শাখায় যৌথভাবে পুরস্কৃত হয়েছেন মুস্তাফা মজিদ ও ইসরাইল খান। বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে অবদানের জন্য মঈদুল হাসান পুরস্কার অর্জন করেছেন।
বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর বাংলা একাডেমি এ পুরস্কার দিয়ে থাকে। দেশের সাহিত্য অঙ্গনে এটি অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।




