logo

শাহবাগ থানায় রিফাত রশিদের জিডি

শাহবাগ থানায় রিফাত রশিদের জিডি

রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জিডি করেছেন তিনি।

সোমবার (৯ মার্চ) রাতে থানায় উপস্থিত হয়ে জিডি করেন তিনি। 

জিডি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আমাকে। আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। তারা আরও হুঁশিয়ারি করে বলে, শেখ হাসিনা অবশ্যই আসবে। সে আসলে আমাদেরকে পুড়িয়ে মেরে লাশ নিয়ে উৎসব করবে।

তিনি বলেন, বাংলাদেশে এখনও ছাত্রলীগ সরব রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধীরে ধীরে ছাত্রলীগ একত্রিত হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন করছেন বলে অভিযোগ করেন রিফাত রশিদ।

যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

রিফাত রশিদ বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের ফায়সালা হয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই। তবে তারা বিচারকি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরতে পারবে।