logo

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল হোসেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর কায়সার কামালকে ডেপুটি স্পিকার করার জন্য সংসদ সদস্যদের কাছে প্রস্তাব করা হয়।

প্রস্তাবের পক্ষে হ্যাঁ সমর্থন করেন বেশিরভাগ সংসদ সদস্য।

পরে নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। পরে সরকার তাকে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়। গত ১৭ ফেব্রুয়ারি তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 

কায়সার কামাল ১৯৭২ সালে ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।