logo

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকায় আজ বৃস্পতিবার (১৯ মার্চ) দুপুরের মধ্যে বৃষ্টি হবে কি না সে সম্পর্কে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিমি বেগে বাতাস বইতে পারে। এ জন্য দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার।

গতকাল বুধবার (১৮ মার্চ) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।