logo
Advertisement

শিক্ষাক্রমে গুরুত্ব পাবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’

এশিয়া পোস্ট প্রতিবেদক
শিক্ষাক্রমে গুরুত্ব পাবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের রূপরেখা ঘোষণা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষাক্রম বা কারিকুলাম সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বাজেট বক্তৃতায় বলা হয়, মানবিক ও দক্ষ নাগরিক গড়ার লক্ষ্যে সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। এই লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামকে সম্পূর্ণ নতুনভাবে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন। নতুন এই শিক্ষাক্রমের মূল উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটানো।

‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা সরকার শিক্ষার পরিবেশকে শিক্ষার্থীদের জন্য আরও সহজ ও আনন্দদায়ক করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। মুখস্থ বিদ্যা বা চাপের বদলে শিক্ষার্থীরা যাতে সৃজনশীল উপায়ে শিখতে পারে, সেজন্য শিক্ষাক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। নতুন কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং প্রযুক্তি-নির্ভর শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই সংস্কারের ফলে শিক্ষার্থীরা তাদের মেধা ও পছন্দ অনুযায়ী দক্ষ কারিগর, প্রযুক্তিবিদ, গবেষক বা শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সমান সুযোগ পাবে বলে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।