logo

অতিরিক্ত প্রেস সচিব/প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের আগে ও পরে ইচ্ছাকৃত কিছু ঘটনা ঘটানো হয়েছে

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের আগে ও পরে ইচ্ছাকৃত কিছু ঘটনা ঘটানো হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের আগে ও পরে ইচ্ছাকৃত কিছু ঘটনা ঘটানো হয়েছে, যাতে সফরের সফলতা ধামাচাপা দেওয়া যায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফরের আগে এবং পরে ইচ্ছাকৃত কিছু ঘটনা ঘটানো হয়েছে। যাতে সফরের সফলতা ধামাচাপা দেওয়া যায়।

আতিকুর রহমান রুমন বলেন, পলাতক সরকার যেই সূত্রে দেশ চালিয়েছে, বিরোধী দলও সেই সূত্রে-মন্ত্রে চলছে।