logo

ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী

ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন মানুষের ক্ষমতায়ন হয়েছে, অন্যদিকে কিছু সমস্যাও সৃষ্টি হয়েছে। এসব সমস্যার সমাধানও প্রযুক্তির মাধ্যমেই করতে হবে।

তিনি বলেন, গণমাধ্যমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কাছে তথ্য নির্ভেজালভাবে উপস্থাপন করা। প্রচলিত বিধিমালার আলোকে সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর সমাধান বের করা হবে।