logo
Advertisement

পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানাল মন্ত্রণালয়

এশিয়া পোস্ট প্রতিবেদক
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানাল মন্ত্রণালয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কার্যবণ্টন করে‌ছে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়।

Advertisement

রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই কার্যবণ্টন করা হয়।

পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে নিজেদের দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে নিম্নবর্ণিত বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন—

ক) প্রতিমন্ত্রী-১: দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোনো বিষয়।

খ) প্রতিমন্ত্রী-২: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

উপর্যুক্ত দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় অনুমোদন রয়েছে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।