logo

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত। ছবি: বাসস

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। তিনি বলেন, আজকের একনেক সভায় মোট ২১টি প্রকল্প উপস্থাপিত হয়েছিল। এর মধ্যে ১৬টি প্রকল্প আলোচনার সুযোগ পায় এবং সব কটিই অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পগুলোর অর্থায়ন প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল বা দেশীয় উৎস থেকে জোগান দেওয়া হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।

এ ছাড়া প্রকল্প ঋণ হিসেবে আসবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১০ কোটি টাকা বলে জানান জুনায়েদ সাকি।