Advertisement

ভারত সফরের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ: শামা ওবায়েদ

এশিয়া পোস্ট প্রতিবেদক
ভারত সফরের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ: শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আগামী সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেল সাড়ে ৩টার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত সফরের আমন্ত্রণপত্র আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আমরা সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফোনালাপ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন শামা ওবায়েদ।