২০২৮ সাল থেকে পাঠ্যবইয়ে থাকবে ওসমান হাদির বীরত্বগাথা

এশিয়া পোস্ট প্রতিবেদক
২০২৮ সাল থেকে পাঠ্যবইয়ে থাকবে ওসমান হাদির বীরত্বগাথা
ফাইল ছবি

সম্প্রতি ‘পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা থাকছে না’ শিরোনামে বেশকিছু সংবাদ ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. এ কে এম মাসুদুল হক।

Advertisement

বুধবার (২৪ জুন) এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ড. এ কে এম মাসুদুল হক বলেন, একেবারেই যুক্ত হচ্ছে না বিষয়টি সঠিক না।

তিনি বলেন, আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে ওসমান হাদির বিষয়ে যুক্ত হচ্ছে না। তবে ২০২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রমে এটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ শতভাগ সম্পূর্ণ। তাই ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে ওসমান হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না।

জানা গেছে, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে শহীদ তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে শহীদ ওসমান হাদিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।