২০২৭ সালের দুই ঈদেও মিলবে টানা ছুটি

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে টানা ৫ দিন এবং ঈদুল আজহায় ৬ দিন ছুটি থাকবে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে ২ দিন।
বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। ফলে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
অন্যদিকে, ঈদুল আজহার আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঈদের দিন সাধারণ ছুটি মিলিয়ে এ উৎসবে মোট ছয় দিন ছুটি পাওয়া যাবে।
নতুন ছুটির তালিকায় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। পাশাপাশি মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

