logo

বাবা হারালেন সাংবাদিক মেহেদী হাসান বাবু

বাবা হারালেন সাংবাদিক মেহেদী হাসান বাবু
নেওয়াজ আলী সর্দার। ছবি: বিজ্ঞপ্তি থেকে নেওয়া

দৈনিক বিজনেস বাংলাদেশের সম্পাদক ও সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার মারা গেছেন।

বুধবার (৪ নভেম্বর) রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ আসর কুমিল্লার বুড়িচং উপজেলার জরুইন গ্রামের বাড়ির ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বাবার মৃত্যুর পর সাংবাদিক মেহেদী হাসান বাবু সবার কাছে তার বাবার জন্য ক্ষমা ও দোয়া চেয়েছেন। তিনি বলেন, জীবদ্দশায় চলার পথে তার বাবা কোনো ভুলত্রুটি করে থাকলে কিংবা মনের অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।

মরহুম নেওয়াজ আলী সর্দারের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।