দেশ পরিচালনায় বিএনপির আন্তরিকতা দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশ পরিচালনায় বিএনপির আন্তরিকতা দৃশ্যমান। দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলব।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের এক মাস অতিবাহিত হচ্ছে। সকল ভেদাভেদ ভুলে দেশ পরিচালনা করতে বিএনপির সরকার বদ্ধপরিকর।
এর আগে সকাল পৌনে ৭টায় জেলা মডেল মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মেহেদী হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিএনপি নেতা মহিন উদ্দিনসহ মুসল্লিরা।