আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

এশিয়া পোস্ট নিউজ
আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
ছবি: সংগৃহীত

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ রোববার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

শুক্রবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমে গোলাকান্দাইল মোড়, রূপগঞ্জ এলাকায় বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এ অবস্থায় রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টা ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার এবং কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ বা স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।