জেদ্দা-রিয়াদ-মাস্কাটে নির্ধারিত সময়েই ইউএস-বাংলার ফ্লাইট

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
রোববার (১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে বোর্ডিং পাস করার অনুরোধ করা হয়।
ফ্লাইট সংক্রান্ত যেকোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়।