ইলেকট্রিক গাড়িতে সুবিধা দেবে সরকার

ইলেকট্রিক গাড়ি উৎপাদন ও ব্যবহারে শুল্ক-কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। দেশের যাতায়াত ব্যবস্থাকে পরিবেশবান্ধব করতে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।
চার চাকা ও তিন চাকার ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী শিল্পের জন্য বিশেষ রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যারা উচ্চ মূল্য সংযোজন করার মাধ্যমে গাড়ি তৈরি করবে, তাদের জন্য উপকরণ আমদানিতে মাত্র তিন শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
স্থানীয়ভাবে ইলেকট্রিক বাস ও ট্রাক তৈরির কাঁচামাল আমদানিতে পাঁচ শতাংশের অতিরিক্ত ভ্যাট এবং অন্য সব শুল্ক ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত মওকুফ থাকবে।
সরকার আশা করছে, এই রেয়াতি সুবিধার মাধ্যমে দেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।