জমির উদ্দিনের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

এশিয়া পোস্ট প্রতিবেদক
জমির উদ্দিনের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তা জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তার মৃত্যু আমাদের দেশ ও জনগণের জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।

এ সময় মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।