যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ লাইনের জরুরি কাজের জন্য ভোলা পৌরসভার একাংশসহ সদর উপজেলার বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ভোলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর পৌরসভার হোমিও কলেজ রোড, কাঠ মার্কেট, বিসিক, পাসপোর্ট অফিস, আলতাজের রহমান কলেজ রোড, গোলদার বাড়ি এবং সদর উপজেলাধীন আগারপোল, মাদ্রাসা বাজার, ডাকাতিয়া চৌমুহনী, আলীনগর, বিশ্বরোড, খেয়াঘাট রোড, কোস্টগার্ড, সর্দার বাড়ি, হাওলাদার মার্কেট, পাটওয়ারী বাড়ি রোড, বাবুল মোল্লা ব্রিজ, কলঘাট বাজার, সদুরচর, ডকইয়ার্ড, মুকুল ব্রিকস, চৌমুহনী বাজার, নাজিমুদ্দিন সড়ক, টেকনাগো চৌমুহনী, উকিল বাড়ি, সাহেব আলী মাকেট, বন্ধুজন স্কুল, বিএনপি বাজার, মসজিদ মার্কেট, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল রোড, রেন্টাল পাওয়ার প্লান্ট, গ্যাস ফিল্ড, ধোপা বাড়ি, খেয়াঘাট চৌমুহনী, কাজী ফার্ম, অটো রাইচ, অটো ব্রিকস কোল্ডস্টোরেজ, শান্তির হাট ও ফ্রেন্ড ব্রিকসে বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া কারিগরি উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য চাঁদপুরের কিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিস জানায়, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভা, মোহনপুর ইউনিয়ন, এখলাপুর ইউনিয়ন, কলাকান্দা ইউনিয়ন, জহিরাবাদ ইউনিয়ন, গজরা ইউনিয়ন, ষাটনল ইউনিয়ন, কালিপুর ইউনিয়ন, ফরায়জিকান্দি ইউনিয়ন, সুলতানাবাদ, আমিরাবাদ, পূর্ব ফতেপুর, পশ্চিম ফতেপুর, দুর্গাপুর, বাগানবাড়ী, ইসলামাবাদ ও সাদুল্ল্যাপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।
পৃথক দুটি বিজ্ঞপ্তিতেই গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে জানানো হয়।