logo

এপ্রিলে দুই দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

এপ্রিলে দুই দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

ঈদুল ফিতর-এর ছুটি শেষ করে কর্মজীবীরা ধীরে ধীরে আবার কর্মব্যস্ত জীবনে ফিরছেন। তবে খুব বেশি দিন না যেতেই তাদের সামনে আসছে আরেকটি দীর্ঘ ছুটির সম্ভাবনা।

এপ্রিল মাসে মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচ দিনের লম্বা ছুটি।

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি ম্যানেজেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি।

পরবর্তীতে ১৭ ও ১৮ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে। ফলে সামান্য পরিকল্পনার মাধ্যমেই দীর্ঘ সময়ের বিশ্রামের সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।