logo

ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা

ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা

আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

‎ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে ধানমন্ডি এলাকা থেকে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে ধানমন্ডি থানাতেই রয়েছে শতাধিক পরোয়ানা।

‎এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ।