logo
Advertisement

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিচ্ছেন ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিচ্ছেন ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এর আগে ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে বহাল থাকবেন।