logo
Advertisement

বিদ্যুৎ বিল নিয়ে লাইভে গালিগালাজ করা সেই যুবকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বিদ্যুৎ বিল নিয়ে লাইভে গালিগালাজ করা সেই যুবকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহের (২৫) বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ। ওই মামলায় তাকে আদালতেও পাঠানো হয়েছে।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে ফেসবুক লাইভে এসে গালিগালাজ করেছিলেন সিফাত।

পুলিশের ওই কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম ওয়াদা তাদের প্রতিবেদনে দাবি করেছে, গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ ফ্যাসিবাদী শক্তির সঙ্গে একটি আকস্মিক মিছিল আয়োজনের চেষ্টা করছিলেন। মামলা দায়েরের পর সিফাতকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগ ওসি গোলাম রাব্বানী বলেন, প্রধানমন্ত্রী ও সরকার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিফাতের এক মিনিটের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে গাজীপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সিফাত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

ভিডিওতে নিজের বিদ্যুৎ বিল দেখিয়ে সিফাত অভিযোগ করেন, গত দুই মাসে তার কাছ থেকে প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার টাকা বিল নেওয়া হয়েছে। এ সময় বিএনপি সরকারের সমালোচনা করার পাশাপাশি তিনি আপত্তিকর ভাষা ব্যবহার করেন।