পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। এ উপলক্ষে বিশেষ সিলমোহরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।