logo

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির ইঙ্গিত

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির ইঙ্গিত

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া আপাতত শুষ্ক থাকলেও তাপমাত্রায় ধীরে ধীরে পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিনে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে সারাদেশে তাপমাত্রা ধাপে ধাপে বৃদ্ধি পেতে পারে। যদিও দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দেশের বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এ সময় দিনের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিন-রাতের তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সার্বিকভাবে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা সামান্য বৃদ্ধির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।