প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ সংসদের নির্বাচিত এমপি-মন্ত্রীদের শপথ নেওয়ার পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যোগ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকারের নতুন মন্ত্রিসভায় রয়েছেন মোট ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। এদের মধ্যে টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনজন।