Advertisement

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

এশিয়া পোস্ট ডেস্ক
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু ওয়ার্ড। ছবি: এশিয়া পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৭৫৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগে ৭৪ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে ২৫ হাজার ৬০১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১৩৫ জন। ১০৬ জন ভর্তি হন দক্ষিণ সিটি এলাকার হাসপাতালগুলোতে। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হন ৫১ জন।

বিভাগের মধ্যে বরিশালে ৯৮ জন, চট্টগ্রামে ৯৪ জন, খুলনায় ১৩৫ জন ও ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৪৬ এবং রংপুরে ২৪ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।