logo
Advertisement

প্রধানমন্ত্রী আজ ময়মনসিংহ যাচ্ছেন

এশিয়া পোস্ট নিউজ
প্রধানমন্ত্রী আজ ময়মনসিংহ যাচ্ছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সফরকালে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলার বালার ইউনিয়নে ধারার খাল পুনর্খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।