logo

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি : এশিয়া পোস্ট

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৮ জন।

রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৬ জনে।

এর আগে, শনিবার হাম ও এর উপসর্গে আটজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন নতুন করে ১ হাজার ১৫ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।