কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডিবি

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল ইসলাম। নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির নামে কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, যাদের আইন দ্বারা বারিত করা হয়েছে, আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এ ধরনের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড আমরা দেশে চালাতে দেব না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত কঠোর অবস্থান রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করে, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। আমরা যে কোনও অপতৎপরতা রুখে দেব।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনও কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা তৎপরতা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই। তবে যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে রাজনৈতিক দলকে লিপ্ত হতে দেওয়া হবে না।
ডিবির প্রধান জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেপ্তার অভিযান চলবে।
-013055.jpg)