logo

ডিএমপির ডিসি পদমর্যাদার তিন কর্মকর্তার পদায়ন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির ডিসি পদমর্যাদার তিন কর্মকর্তার পদায়ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি: ডিএমপির ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৩ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. রেজাউল করিমকে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগকে ডিএমপির রমনা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।