logo
Advertisement

জ্বালানিমন্ত্রীকে দেখতে বাসায় গয়েশ্বর চন্দ্র রায়

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জ্বালানিমন্ত্রীকে দেখতে বাসায় গয়েশ্বর চন্দ্র রায়
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে তার বাসায় গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়েছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

Advertisement

শনিবার রাতে রাজধানীর আদাবরে টুকুর নিজ বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি দীর্ঘক্ষণ অবস্থান করে জ্যেষ্ঠ এই নেতার চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে জ্বর নিউমোনিয়া সহ নানা শারীরিক জটিলতায় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরবর্তীতে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আজ তাঁকে রাজধানীর আদাবরের বাসায় নিয়ে আসা হয়। বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানেই তার পরবর্তী চিকিৎসা ও পরিচর্যা চলছে।

গয়েশ্বর চন্দ্র রায়ের এই সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ,বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এমপি এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস।