logo

নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনার সব প্রস্তুতির বিষয়ে আমাদের জানিয়েছেন। নির্বাচনের ফলাফল নিয়ে আমার যথেষ্ট আগ্রহ আছে।

এর আগে বেলা ১১টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে ইসি ভবনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। ইসি সূত্রে জানা যায়, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।