logo

স্বরাষ্ট্রে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেলেন মনজুর মোর্শেদ

স্বরাষ্ট্রে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেলেন মনজুর মোর্শেদ

অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে (পরিচিতি নম্বর: ৫২৯১) অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বিসিএস ৮ম ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপসচিব হিসেবে অবসরে গিয়েছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিযুক্ত হওয়ার পর পদটি শূন্য ছিল। সেই শূন্যস্থানেই মনজুর মোর্শেদকে ফিরিয়ে আনা হলো।