logo

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি-৮০৬ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরবর্তীতে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।