logo

৩ সহকারী পুলিশ কর্মকর্তার বদলি

৩ সহকারী পুলিশ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের তিনজন সহকারী পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) পুলিশের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে র‍্যাবের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো ইমরুল হাসানকে র‍্যাবে সহকারী পুলিশ সুপার পদে এবং টিডিএসের সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।