logo
Advertisement

চ্যানেল আইয়ের অনলাইন প্রধান আহসান কামরুলের চাঁদা দাবি; টাকা না দেওয়ায় ভুয়া নিউজ প্রকাশ

এশিয়া পোস্ট নিউজ
চ্যানেল আইয়ের অনলাইন প্রধান আহসান কামরুলের চাঁদা দাবি; টাকা না দেওয়ায় ভুয়া নিউজ প্রকাশ
চ্যানেল আইয়ের অনলাইন প্রধান আহসান কামরুল। ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের অনলাইন প্রধান আহসান কামরুলের বিরুদ্ধে চাঁদা দাবি এবং সেই চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া ও বানোয়াট সংবাদ প্রকাশের গুরুতর অভিযোগ উঠেছে।

Advertisement

ভুক্তভোগী ই-লার্নিং প্রতিষ্ঠানের মালিক মাসুদ আলমের অভিযোগ, গত চার-পাঁচ দিন ধরে বিভিন্ন মাধ্যমে চাঁদার জন্য চাপ দিয়ে আসছিলেন আহসান কামরুল। কিন্তু তার এই দাবি পূরণ না করায় গত শুক্রবার রাতে চ্যানেল আইয়ের অনলাইন সংস্করণে মাসুদ আলমের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।

জানা যায়, নিউজটি প্রকাশের আগে গত বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে তা লিখে অন্য এক সাংবাদিকের কাছে পাঠান আহসান কামরুল। পাশাপাশি, ওই সংবাদ প্রচার ঠেকানোর শর্তে কিছু অর্থের ব্যবস্থা করতে তাকে অনুরোধ জানান।

তবে কামরুলের সেই অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আক্রোশ বশত শুক্রবার অনলাইনে সম্পূর্ণ মিথ্যা সংবাদটি প্রকাশ করা হয়।

এ বিষয়ে কামরুলের নিউজ পাঠানো সেই সাংবাদিক পরিচয় প্রকাশ না করে এশিয়া পোস্ট-কে নিশ্চিত করেন, ‘কামরুল নিউজ লিখে পাঠিয়েছিল। উত্তরে আমি লিখি ‘কী করব?’ পরে তিনি ফোন করে বলেন, ‘আপনি দেখেন ভাই কিছু করেন।’ তখন কী করব জানতে চাইলে বলেন, ‘আপনি তো বোঝেন, আপনার মতো করে দেখেন কতটুকু করা যায়।’

এ বিষয়ে অভিযুক্ত আহসান কামরুলের বক্তব্য জানতে মোবাইল ফোনে এবং হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং কোনো বার্তারও উত্তর দেননি।