দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা মারা গেছেন

দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি ৩ ছেলে দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক সমাবেশের সাবেক সম্পাদক ও প্রকাশক সেকেন্দার হায়াত মজুমদারের সহধর্মিণী ছিলেন। রওশন আরা হায়াত দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুমার ছেলে শামছুল করিম মজুমদার মুরাদ বলেন, তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার বাদ আসর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামে মজুমদার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।



